আয়ারল্যান্ডে প্রদর্শিত হতে যাচ্ছে কার্টুন চলচ্চিত্র চার্লি হেব্দ

কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম যে আমি চার্লি হেব্দর উপরে একটা চার মিনিটের কার্টুন চলচ্চিত্র বানিয়েছি এবং সেটা হল্যান্ড বা নেদারল্যান্ড-এর আমস্টারডামে গিয়ে একটা অনুষ্ঠানে প্রদর্শন করেছি।  তার-ই ধারাবাহিকতায় আজ একজন আমার সঙ্গে যোগাযোগ করেছেন, উক্ত ব্যক্তি আয়ারল্যান্ডের অধিবাসী।  তিনি আমস্টার্ডাম-এর  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে লেখা বার্তায় ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন এবং অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তিনি আমাকে আরো লিখেছেন যে, তিনি আমার কার্টুন চলচ্চিত্র-টি আয়ারল্যান্ডে প্রদর্শন করতে আগ্রহী এবং এই বিষয়ে আমার সহযোগিতা প্রার্থী।  আমি ওনার সৌজন্য বার্তায় খুব খুশি এবং আনন্দের সহিত সম্মতি প্রদান করেছি।

বিশেষ দ্রষ্টব্য:
স্পর্শকাতর মানুষের ধর্মীয় অনুভূতি আমার কার্টুনটি দেখামাত্র আঘাত লেগে ভেঙ্গে যেতে পারে, বিধায় চার্লি হেব্দ কার্টুন চলচ্চিত্র-টি সর্বসাধারণের জন্য অন্তর্জালে প্রকাশ করা থেকে বিরত রেখেছি।
আপনার ঈমানী শক্তি যথেষ্ট পরিমানে মজবুত হয়ে থাকলে কার্টুন চলচ্চিত্র-টির নমুনা খন্ড চিত্রটি দেখে নিতে পারেন।

Comments

Popular posts from this blog

The Difference Between American and Japanese Cartooning Styles

The Best Webcomic Platforms to Publish Your Work

The Golden Age of Comics: What Made It So Special?