আমিও যাবো

আমিও যাবো ।।
আমিও যাবো চলে.....
দূর অজানায়
সেখানে মেঘেরা মেশে
আকাশের নীল রঙে।।

তুমি সাথে আসবে কি,
আমার সাথে যাবে কি
মেঘের ভেলায় করে
যাবো নীল পাহাড়ে।
আমার আগে গেছে
সেথা আরো অনেকে।

দিন শেষে খেলা ফেলে
সকলেই যাবে চলে।
হাসবো আমিও রাতের
আকাশের তারা হয়ে। 
Share

संपर्क फ़ॉर्म

नाम

ईमेल *

संदेश *